মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩১ আগস্ট) দলীয় দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামনুন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার হয়েছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বহিষ্কারের খবরের পর মামনুন ফেসবুকে লিখেছেন, আমাকে কোনো কারণ ছাড়া বহিষ্কার করা হয়েছে। এতে সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। ইনশাআল্লাহ অতি-সত্বর পরিস্থিতির জবাব দেব।

এদিকে জেলা ছাত্রদল নেতা ইমামুল হক রিপন ও আহমেদ জুনেদ জানান, মামনুন চৌধুরী একজন ত্যাগী ও বিশ্বস্ত নেতা। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে রাজপথে অবদান রেখেছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত না করে এমন হঠকারী সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি নিয়েছে, যা নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন