সিলেটে হামের রোগী বাড়ছে, আরো দুই শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে হামের রোগী বাড়ছে, আরো দুই শিশুর মৃত্যু

সিলেটে বেড়েই চলছে হাম ও হামের উপসর্গ নিয়ে রোাগীর সংখ্যা ‘হাম ডেডিকেটেড’ শামসুদ্দিন হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই।

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি হওয়া হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা যাওয়া দুই শিশু হলো- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)।

এর মধ্যে আকরামুল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে।

শত শয্যার ‘হাম ডেডিকেটেড’ হাসপাতালটিতে রোববার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ১১৪ জন শিশু। আসনের চেয়ে রোগী বেশি হওয়ায় এক সিটে একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী রোববার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত নতুন কোন রোগী সনাক্ত হননি। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১৪২ জন।

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন