মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী

গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি করলে প্রয়োজনে কঠোর হবো

গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি করলে প্রয়োজনে কঠোর হবো

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা এদেশকে নিয়ে, এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি করবেন তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। দেশের এক ইঞ্চি ভুমি কোনভাবেই ব্যাহাত হতে দেবো না। তিনি সতর্ক করে বলেন, বিগত সতের আঠারো বছর আন্দোলন সংগ্রাম করেছি, প্রয়োজেনে বিএনপি এবং বিএনপির সমমনা বিগতদিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নিয়ে আবারও রাজপথে নামবো।

শনিবার রাতে মৌলভীবাজার দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা শহরের প্রাণকেন্দ্র গীর্জাপাড়াস্থ মাঠে মাসব্যাপী মৌলভীবাজার শিল্প ও বাণিজ্যমেলা ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরিফ এর সভাপতিত্বে এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনছুর আলমগীর, চেম্বারের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, চেম্বার পরিচালক তোফায়েল আহমেদ তোয়েল ও সৈয়দ মুনিম আহমেদ রিমন।

অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন করে মৌলভীবাজার চেম্বার অব কমার্স যে ভূমিকা নিয়েছে এতে উদ্যেক্তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা হয়। ছোট ছোট ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়। এখানে মেলায় স্বল্পমূল্যে মার্কেট থেকে অনেক কম দামে পণ্য কিনতে পারি। সাধারণ মানুষের জন্য এধরণের মেলা একটা বড় সুযোগ এনে দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, সিলেটসহ সিলেটের বিভাগ, হবিগঞ্জ মৌলভীবাজার প্রত্যেকটা জায়গার রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট হসপিটাল সব কিছু মরহুম অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এর দ্বারা হয়েছে। কেউ অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অত্যন্ত দু:খের সাথে বলতে হয়, এ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সিলেটে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জের তাদের কোন অবদান এ মৌলভীবাজার জেলার মধ্যে নেই। তাদের দায়িত্ব ছিল সাইফুর রহমান তাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন। তারাও নীতিগতভাবে তাদের কিছু প্রতিদান দেয়া উচিত ছিল কিন্তু তারা সে প্রতিদান দেয় নাই।

সিলেটের প্রতি কীভাবে বিগত সাড়ে ১৫ বছর যে অবিচার হয়েছে তা তুলে ধরে ময়ুন বলেন,আজকে দশ বারো বছর ধরে শুনতেছি, কিন্তু এর কাজ কিভাবে শুরু হবে আর কিভাবে শেষ হবে তা আমরা জানি না। এখন পর্যন্ত এর কোনও আলামত দেখা যায় না। তবে মাঝে মাঝে কোথাও রাস্তার গাছ কাটছে দেখা গেলেও কিছু নতুন ব্রিজ হচ্ছে তবে জোরালোভাবে কাজ শেষ হওয়ার কোন আলামত দেখা যাচ্ছে না।

জেলা বিএনপির সদস্য সচিব ও চেম্বার নেতা আব্দুর রহিম রিপন বলেন, চা শিল্পকে বাঁচাতে অবিলম্বে জলাধার ধারের মাধ্যমে সেচ ব্যবস্থা করার জন্য কম সূদে ঋণের সুযোগ দেয়ার। এছাড়া সরকারকে চা বাগানে‘ টি ট্যুরিজম ’কসসেপ্ট তৈরি করে পর্যটন খাতে সম্ভাবনাময় করে তুলে কর্মসংস্থান বাড়ানোর দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন