সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার শান্তিগঞ্জ থানার জয়কলস ইউনিয়নের হাইওয়ে সড়কে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি রাজ্জাক মিয়া (২৬), দিরাই থানার নতুন কনগাঁও গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, সোমবার দুপুরে শান্তিগঞ্জ থানার জয়কলস এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে রাজ্জাক মিয়ার নিকট থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই আজিজুল হক। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ, কনস্টেবল রূপক চন্দ্র দেব, কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল এমরান হোসেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

