সুনামগঞ্জ সীমান্তে ৯টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ সীমান্তে ৯টি ভারতীয় গরু আটক

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি।

বিজ্ঞাপন

রোববার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপি সীমান্ত পিলার ১২৩০/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপাড়া থেকে এসব গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা।

এ বিষয়ে ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন