আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্গম দিরাই-শাল্লার সবগুলো ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে

উপজেলা প্রতিনিধি, (দিরাই) সুনামগঞ্জ

দুর্গম দিরাই-শাল্লার সবগুলো ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে
ছবি : আমার দেশ

রাত পোহালেই দীর্ঘদিনের কাঙ্খিত জাতীয় নির্বাচন। এবার সুনামগঞ্জ-২ আসন থেকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির, কমিউনিস্ট প্রার্থী নিরঞ্জন দাস খোকন।

আলোচনায় রয়েছেন সাবেক এমপি নাছির চৌধুরী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দিরাই উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬১২ এবং শাল্লায় ১লা খ ৫১ হাজার ৩৯৯ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৫২ জন। মোট ভোটকেন্দ্র ১১১টি—এর মধ্যে দিরাইয়ে ৭৪টি এবং শাল্লা ৩৭টি।

এ পর্যন্ত সকল কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছেছে বলে নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা নির্বাহীকর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সঞ্জিত সরকার।

এই আসনে কোন ধরনের সহিংসতা ছাড়াই ভোট উৎসবের কার্যক্রম এগিয়ে চলেছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন