সিলেট চেম্বারের নির্বাচনি তফসিল বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

সিলেট চেম্বারের নির্বাচনি তফসিল বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিতীয়বারের মতো আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনি তফশিল বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকের দায়িত্ব পেয়েছেন এসসিসিআইর সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

এসসিসিআইর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২ (অংশ-৬)-৯৬ এর আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে এবং একই তারিখের স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৬.৩২.০০১.৯২(অংশ-৬)-৯৪ এর আদেশ অনুযায়ী এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদক্রমে নুতনভাবে নির্বাচনি তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থাগ্রহণ করবেন।

এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তফশিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন