হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনসহ একাধিক অভিযোগ রয়েছে।
সোমবার দুপুরে মাধবপুর উপজেলা সমন্বয় সভায় যোগদানের জন্য উপজেলা সদরে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি ও সকল অঙ্গসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আনন্দ মিছিল বের করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
অপরদিকে রোববার রাতে বাঘাসুরা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরউদ্দিন ওরফে নূরধনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রোববার দিবাগত রাত ৯টার দিকে তাকে ফতেহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

