তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করলে জাতি উপকৃত হবে: ড. এনামুল

তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করলে জাতি উপকৃত হবে: ড. এনামুল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগ জাতির জন্য প্রেরণাদায়ক। দেশের শিক্ষাব্যবস্থায় গণঅভ্যুত্থানকে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।

রোববার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে অবস্থিত ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. এনামুল বলেন, পতিত আওয়ামী সরকার শুধু গণতন্ত্র নয়, দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশের শিক্ষাব্যবস্থাকে সাজাতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আব্দুল মালিক লাল, প্রিন্সিপাল আজম আলী, ভাইস প্রিন্সিপাল আলাউদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এম এ ছায়াদ, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মাসুদ আহম মিল্লু, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, শেখ মখবিল আলী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য জিয়াউল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন