সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেল রফিনগর গ্রামের আব্দুল জিহাদ ও সফিক মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হন।
অপরদিকে একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে আহাদ নুর (২৫) নামের একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসাইন মিয়ার লোকজন আহাদনুরের ধান শুকানোর খলার উপর দিয়ে মাটিবাহী ট্রলি গাড়ি নিয়ে গেলে নিহত আহাদ নুর এতে বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আহাদনুরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং একজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠাই। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

