আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হবিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী-মেয়ে আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী-মেয়ে আটক

হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়া ( ৪৮), তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের মেয়ে বকুল (১৭)। তাদের রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার লাল মিয়ার কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: