লোমহর্ষক বর্ণনা পিতার

সিলেটে চাঞ্চল্যকর শিশু হত্যা রহস্য উদঘাটনের দাবি পুলিশের

সিলেটে চাঞ্চল্যকর শিশু হত্যা রহস্য উদঘাটনের দাবি পুলিশের

সিলেট নগরীর মেজরটিলায় ৪৫ দিন বয়সী চাঞ্চল্যকর শিশুসন্তান হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। 

বৃহস্পতিবার েরাত সাড়ে ১০টার দিকে মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট এসএমপির এডিসি-মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন তার পিতা আতিকুর। দিয়েছে লোমহর্ষক বর্ণনা। 

উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা (ইসলামপুর) বাজারসংলগ্ন কোরেশি ভিলা ১৮/এ-এর ভাড়া বাসায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় ৪৫ দিন বয়েসি শিশু ইনায়া রহমান। সে আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির কন্যা।

আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার দিরাই থানার টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনিও ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা অবস্থায় গুরুতর আহত ছিলেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

এসএমপির এডিসি মিডিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন আতিকুর রহমানের জবানবন্দি ও তার স্ত্রীর বক্তব্য এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে- শিশুটির পিতাই তাকে বাথরুমে নিয়ে গিয়ে বটি দা দিয়ে গলা কেটে হত্যা এবং পরে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান পুলিশকে জানান, মাথাব্যথার কারণে তার মাথায় হঠাৎ কী যেন হয়েছিল বুঝতে পারেননি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি দা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন