দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের চোরাই পণ্য ও যানবাহন জব্দ করেছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল শনিবার ভোরে মাধবপুর এলাকায় একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই দিনে সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে তল্লাশি করে ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস এবং গাড়িসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫), এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীরের ছেলে মো. আশরাফুল (২০)। পরে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাশপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ৩টি গরু জব্দ করে।

জব্দকৃত মালামাল ও যানবাহন সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন