বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় পথচারীর মৃত্যু

বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় পথচারীর মৃত্যু
ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী পিক-আপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের আব্দুল্লাহপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎ প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মোহাম্মদ মানিক মিয়া রাস্তা পারাপার হচ্ছিলেন। তিনি স্থানীয় বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

বিজ্ঞাপন

অজ্ঞাতনামা পিকআপটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় আটক করা যায়নি। এতে মানিক মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠাই এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরিসহ আইনি প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন