সিলেটে ব্যারিস্টার সালাম

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছিল তারেক রহমানের নেতৃত্বে

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছিল তারেক রহমানের নেতৃত্বে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছিল বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

শনিবার দুপুরে সিলেট নগরীর এক অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এম এ সালাম বলেন, গণতন্ত্র ও জাতীয়তাবাদের পতাকাবাহী তারেক রহমান তার ক্যারিশম্যাটিক নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যে নির্বাসিত থেকেও বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শক্ত হাতে চালিয়ে গেছেন। তারই নেতৃত্বে মূলত গড়ে ওঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য।

তিনি বলেন, তারেক রহমানের অগ্নিঝরা বক্তব্যে উঠে আসে বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্লোগান। যেমন, ‘টেইক ব্যাক বাংলাদেশ, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ’। ‘বাংলাদেশ যাবে কোন পথে ফায়সালা হবে রাজপথে’। অবশেষে সেটাই হয়েছে।

পরিশেষে, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ এ স্লোগানেই শেষ পর্যন্ত আন্দোলনের দাবানল শহর থেকে গ্রামে-গঞ্জে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের পটভূমি চূড়ান্ত রূপ নেয়।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিচক্ষণ নেতৃত্বেই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন