সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভনে জাল ভিসা দিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মালেক খান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তিলক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালেক ওই গ্রামের হরুপ খানের ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের কামরুল মিয়াকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্য পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্র। ব্যাংকের মাধ্যমে ও নগদে মোট ২৫ লাখ টাকা প্রদান করেন তিনি। টাকা নেওয়ার পর প্রতারকচক্র জাল ভিসা প্রদান করে। জালা ভিসার কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা করেন তিনি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভিসা প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

