হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অলিপুর এলাকায় হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পুলিশের এই ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) হারুন উর রশিদ হাযারী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) হাবিবুর রহমান খান, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজ (অপারেশন্স-পূর্ব) মীর মোদদাচ্ছের হোসেন, হবিগঞ্জে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করীম, উপজেলা নির্বাহী অফিসার পল্লম হোম দাস, প্রাণআরএফএল জেনারেল ম্যানেজার লে. কর্নেল (অব.) শেখ জালাল, জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

