বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।এব্যাপারে সবাইকে শর্তক থাকতে হবে।
শুক্রবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার অভিমুখে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মৌন মিছিলে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

