কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল ব্যাটেলিয়নের (৪৬ বিজিবি) কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
বিজ্ঞাপন
এব্যাপারে শ্রীমঙ্গল ব্যাটেলিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আমার দেশকে বলেন, অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে। এসময় চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি পুশইন প্রতিরোধ অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

