তাহিরপুরে হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

তাহিরপুরে হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা আতাবুর রহমানের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিপু মিয়া মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তাঁর ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানান, মাটিয়ান হাওরে বজ্রপাতে শিপু মিয়া নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। নিহতের মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন