এক ক্লিকেই মিলবে সব পর্যটন তথ্য

এক ক্লিকেই মিলবে সব পর্যটন তথ্য

বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে এবার পর্যটকদের হাতে তুলে দেওয়া হলো সম্পূর্ণ ডিজিটাল ভ্রমণ সহায়িকা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো ওয়েবভিত্তিক বিশেষ ফিচার ‘চায়ের দেশ ভ্রমণ গাইড’।

বিজ্ঞাপন

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন আনুষ্ঠানিকভাবে ফিচারটির উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের সরকারি ওয়েবপোর্টাল moulvibazar.gov.bd-তে যুক্ত হওয়া এই নতুন ফিচারে ভ্রমণকারীদের জন্য রাখা হয়েছে, জেলার সব পর্যটনকেন্দ্রের বিবরণ ও ছবি, আবহাওয়ার পূর্বাভাস, হোটেল, রিসোর্ট ও গেস্টহাউসের তালিকা, পরিবহন কাউন্টার ও ট্যুরিস্ট বাসের তথ্য, জনপ্রিয় রেস্টুরেন্ট ও খাবারের স্থান, ব্যাংক/এটিএম বুথের অবস্থান, আসন্ন উৎসব, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি, অভিযোগ, পরামর্শ ও স্বেচ্ছাসেবী সহায়তা সেবা।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, মৌলভীবাজার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় সংস্কৃতিরও ভাণ্ডার। এই ওয়েব ফিচার পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে। দেশি-বিদেশি পর্যটকরা নির্ভরযোগ্য তথ্য পেয়ে সহজেই ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, এক ক্লিকেই প্রয়োজনীয় সব তথ্য পেয়ে পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা হবে আরও সহজ, নিরাপদ ও সমৃদ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন