শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডিসি সারওয়ার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডিসি সারওয়ার

সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম রোববার সকালে জুলাই অভ্যুত্থানের সাংবাদিক এটিএম তুরাবসহ বিয়ানীবাজার উপজেলায় শহীদদের কবর জিয়ারত করেছেন।

বিজ্ঞাপন

তিনি কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে ডিসি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং শহীদদের পরিবারকে সান্ত্বনা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, শহীদদের স্মৃতি ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

শহীদদের কবর জিয়ারতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন