হৃদরোগে আক্রান্ত জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুম্মা আয়োজিত দোয়া মাহফিলে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, নায়েব আমির ড. নূরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
এদিকে ডা. শফিকুর রহমানের বাসভবন এলাকা সবুজ বাগ জামে মসজিদেও তার রোগমুক্তি কামনা করে বাদ জম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

