আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌলভীবাজারে ২৬৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারে ২৬৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

মৌলভীবাজার জেলায় ৫৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮০টি অতিঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ।

বুধবার সকালে শ্রীমঙ্গল -৯ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এতে বলা হয় জেলার ৪টি আসনে ৮টি টহল টীম মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া সিভিল পোষাকে নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করছে।

জেলায় অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ও নাশকতাসৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য সিসি ক্যামেরা ও অতিরিক্তি নজরদারি রয়েছে। এ সময় মৌলভীবাজারের নির্বাচনি পরিবেশ ভালো আছে জানিয়ে জনগণকে সাংবিধানিক অধিকার বা ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...