আ.লীগ দেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

আ.লীগ দেশ ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: জি কে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, ‘আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না, এরা দেশ ও দেশের অর্থনীতি ধ্বংস করেছে। এরা ভিন্নমত পোষণকারী মানুষকে গলা টিপে হত্যা করেছে।

শনিবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ২৭টি ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গউছ বলেন, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা বাড়ি গাড়ি বানিয়েছিল তারা আজ গেল কোথায়? তাদের বাড়িতে সন্দ্যা বাতি জ্বালানোর লোক পর্যন্ত নেই।

তিনি বলেন, বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না। বিএনপির পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগ বারবার পালিয়েছে। আওয়ামী লীগের ইতিহাস যত পর্যালোচনা করবেন দেখবেন ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত সাল পর্যন্ত যখনই দেশে দুর্যোগ দুভোর্গ এসেছে, তখনি লেজ গুটিয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগ। বিএনপি কোনো দিন পালিয়ে যায়নি।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম, এনামুল হক, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, আজিজুর রহমান কাজল, অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা যুবদলের জালাল আহমেদ, শফিকুর রহমান সিতু, মিজানুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ, বিএনপি নেতা ফজলুল করিম, নিজামুল ইসলাম বেলাল, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুল হাই, আব্দুল কাইয়ুম ফারুক, উস্তার খাঁ, নিজাম উদ্দিন

আহমেদ মোহন, আব্বাস উদ্দিন তালুকদার, মো. আব্দুস শহিদ, রাকিবুল হোসেন সান্টু, শাহ আলম, মো. ইলিয়াস মিয়া, সাইফুল ইসলাম রানা, নুরুল ইসলাম এংরাজ, হুমায়ূন আহমেদ, সেলিম মিয়া, আসকির মিয়া, স্বেচ্ছাসেবক দলের জাহিদ আহমেদ সোহেল, কৃষকদলের গোলাম সারওয়ার পলাশ, ছাত্রদলের খলিলুর রহমান মাসুম, আব্দুল্লাহ পারভেজ প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...