রাতের বেলা চায়ের টংয়ে বন্ধুদের নিয়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হচ্ছে না।’
বোর্ড চেয়ারম্যান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে মেট্রোসিটি উইমেনস কলেজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত শিক্ষককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

