সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান জুয়েল বরখাস্ত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ইউপি চেয়ারম্যান জুয়েল বরখাস্ত

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার আমার দেশকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড, মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিজ্ঞাপন

গত ১৬ই জানুয়ারী  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে  তাকে বরখাস্তের এ আদেশ প্রদান করা হয়। সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়,দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা আসকির আলীর  নাম বদল করে তার পিতা মৃত আব্দুল মতলিবের নাম দাতা হিসেবে যুক্ত করেন। এ ঘটনায় তার চাচাতো ভাই সাংবাদিক জুসেফ ও জুহান প্রতিবাদ করলে তাদের কুপিয়ে জখম করা হয়। এসব  ঘটনা প্রমাণিত হওয়ায় মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মন্ত্রনালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...