আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনকে স্বাগত জানিয়ে হাজার হাজার নেতাকর্মী ও মহিলা সমর্থকদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
মিছিলে জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
পরে পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ আরো অনেকেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

