সিলেটের ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ইফতার আয়োজন করা হয়েছে। রোববার উপজেলার গোয়ালাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার করেন তারা।
এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ইফতারের ছবি ও ভিডিও গভীর রাতে ফেসবুক ‘আমরা মাঠে আসছি’ আইডিতে বার্তাসহ শেয়ার করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে বিএনপির অল্পসংখ্যক নেতাকর্মী পাল্টা পোস্ট দিয়ে দাবি করেছেন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় যুবলীগ ছাত্রলীগের ইফতার আয়োজন হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সহযোগিতা করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

