আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া ভারত সীমান্তঘেঁষা এলাকা। হাজী জসিম উদ্দিন এমপি হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেমন বলা তেমন কাজ। রোববার রাতে ছদ্মবেশেই বিজেবির সদস্যদের সঙ্গে টহলে নামেন হাজী জসিম উদ্দীন এমপি। আশাবাড়ী সীমান্ত এলাকায় তিনটি মোটরসাইকেল আটক করেন এবং স্থানীয়দের বলেন কোনো মাদক কারবারি ও মাদক সেবনকারীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজন যুবক জানান, হাজী জসিম উদ্দীন এমপি ও বিজিবি সদস্যদের দেখামাত্রই মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারিরা । মোটরসাইকেলগুলো বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে ।

স্থানীয়রা জানান, আশাবাড়ী সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীরা প্রতিনিয়ত আসা-যাওয়া করে। রোববার রাতে আমাদের আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দীন বিজিবি সদস্যদের নিয়ে মাদক বন্ধে মাঠে নেমেছেন । উনি তিনটি মোটরসাইকেল আটক করেন। এগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন দৈনিক আমার দেশকে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। বিজিবির সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন । এই সমাজের যুবকদের রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদকের ছোবলে যুবকেরা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে । মাদক ব্যবসায়ীদের নির্মূলে আমি কাজ করে যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...