দিন দিন অনলাইনে পণ্য বিক্রি জনপ্রিয় হয়ে উঠছে। উৎপাদিত পণ্য বিক্রিতে অনলাইন প্লাটফর্মের ব্যবহার ক্রমশ বড় হচ্ছে। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনেক নতুন ও তরুণ উদ্যোক্তা যুক্ত হচ্ছেন অনলাইন ব্যবসায়।
বিজ্ঞাপন
তবে অনলাইন ব্যবসায় ভ্যাটের খড়গ বসছে আগামী বাজেটে। অনলাইনে পণ্য বিক্রিয়ে কমিশনে ভ্যাটের হার ৩ গুন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। সোমবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

