আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনবিআরের অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টার কার্যালয়ে সভা

অর্থনৈতিক রিপোর্টার

এনবিআরের অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টার কার্যালয়ে সভা

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞাপন

বিস্তারিত আলোচনা শেষে উক্ত সভায় নিম্নোক্ত তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়:

(ক) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা

(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যুকৃত কর্মকর্তাগণের দু’টি সাম্প্রতিক বদলির আদেশ পুনঃবিবেচনা করা এবং

(গ) আগামী ১ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৪ টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণের সাথে গত ২৫ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে জারীকৃত প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সরকার প্রত্যাশা করে যে, আগামী ১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠাতব্য সভায় আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২৫ এর মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।

দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ দপ্তরে অবস্থান করে সকল কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন