অনির্দিষ্ট কালের জন্য কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশন। শনিবার এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে স্থগিতের এ ঘোষণা দেয়া হয়।
এসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মুহিদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞিপ্তিতে আজকের নির্বাহী কমিটির বর্ধিত সভা মুলতবি করার কথাও জানানো হয়েছে।
এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনে জারিকৃত অধ্যাদেশ বাতিলে দাবি জানিয়ে আসছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। মূলত অধ্যাদেশের বিরোধিতা করে রাজস্ব ক্যাডারের দুই এসোসিয়েশনের সদস্য, এনবিআরের সকল কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে ঐক্য পরিষদ গঠনের দাবি করা হচ্ছে। ইতোমধ্যে ঐক্যপরিষদের আহ্বানে কলম বিরতি কর্মসূচি পালন করছেন এনবিআর কর্মকর্তারা। এদিকে সদস্যদের ‘স্বার্থ রক্ষায়’
এদিকে এসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ এবং সম্প্রতি জারীকৃত অধ্যাদেশের তুলনামূলক পর্যালোচনা এবং এর প্রেক্ষিতে কর বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে উদ্ভুত উদ্বেগ নিরসন জরুরী বলে এসোসিয়েশন মনে করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

