অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামীকাল সোমবার জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। তবে বাজেট ঘোষণার সময়ে কিছু পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্বনির্ধারিত ৪টার পরিবর্তে আগামীকাল বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।
এছাড়াও জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

