এনবিআর বিলুপ্তিতে অধ্যাদেশ

কলমবিরতি স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে ঐক্য পরিষদ

কলমবিরতি স্থগিত, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে ঐক্য পরিষদ

টানা পাঁচ দিনের কলম বিরতি কর্মসূচি স্থগিত করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে গত বুধবার থেকে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছে পরিষদ। এতে এনবিআরের কর্মকাণ্ডে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়।

বিজ্ঞাপন

সোমবার বেলা চারটায় এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি স্থগিত ঘোষণা করে নেতৃবৃন্দ বলেন, পরিষদের পক্ষ থেকে ১৫ থেকে ২০ জনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবে।

উদ্ভূত পরিস্থিতিতে এনবিআরের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে অংশ নেবে ঐক্য পরিষদ। এ কারণে আপাতত কলম বিরতি কর্মসূচি স্থগিত করেছে তারা।

কর্মসূচি স্থগিত ঘোষণা করে নেতৃবৃন্দ বলেন, পরিষদের পক্ষ থেকে ১৫ থেকে ২০ জনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে উপ কর কমিশনার ইমাম গাজ্জালী বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। বৈঠকে অর্থ উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টা অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই আলোচনার জন্য প্রস্তুত।

আলোচনায় অংশগ্রহণের প্রেক্ষিতে কলম বিরতি কর্মসূচি সাময়িক স্থগিত থাকবে এবং আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন