বিজিএমইএকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার

বিজিএমইএকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার

নির্বাচিত হলে আগামীতে তৈরি পোশাক শিল্পখাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দিয়ে পরিষদের পক্ষ থেকে বলা হয়, বিগত সরকারের আমলে রাজনৈতিক চাটুকারিতা হয়েছে। এ ধরনের চাটুকারিতার জন্য আমাদের লজ্জা হয়।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম, প্রধান নির্বাচনী সমন্বয়ক ফারুক হাসান, পরিষদ নেতা কাজী মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

৫ আগস্টে যারা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অস্ত্রের মহড়া করেছিল তারা নির্বাচিত হলে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনের হাতে তুলে দেয়া হবে বলেও জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামীতে রাজনৈতিক নয় ব্যবসায়ী পরিচয় হিসাবে আমরা সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন