এনবিআরের প্রধান ফটক বন্ধ, বাইরে অবস্থান আন্দোলনকারীদের

এনবিআরের প্রধান ফটক বন্ধ, বাইরে অবস্থান আন্দোলনকারীদের

‘মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে এনবিআর ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের চারপাশে নিয়োজিত রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজস্ব আদায় কার্যক্রম জোরদারে এনবিআরের সকল অফিস খোলা রাখা হয়েছে। কিন্তু এনবিআরের চেয়ারম্যানের অপসারণে ঐক্য পরিষদের কর্মসূচির কারণে রাজস্ব আদায় কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। গতকাল এনবিআরের পক্ষ থেকে সকল কর্মরতদের স্ব স্ব কার্যালয়ে নিদিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে এবং অনুপস্থিত কর্মকরতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের দুটি গেট বন্ধ রয়েছে। ভবনের বাইরে অবস্থানরত কয়েকজন আমার দেশকে জানান, আমরা সকাল ৯টায় কর্মস্থলে যোগ দেওয়ার জন্য এসেছি। কিন্তু আমাদের কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আমরা ফটকের বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তাদের দাবি, সকাল ৯টার পাঁচ মিনিট আগে গেইট বন্ধ করে দেয়া হয়েছে। গেইট খোলার জন্য তারা আহ্বান জানালেও কেউ সাড়া দিচ্ছে না।

জানতে চাইলে গেইটে কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, তাদের কাছে চাবি নেই এবং গেইট খোলার ব্যাপারে তাদের অনুমতিও নেই।

এদিকে এনবিআরের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন ঐক্য পরিষদের নেতারা। এনবিআরের বিভিন্ন অফিসের কর্মরতাদেরও ফটকের সামনে ও ভবনের আশপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা গেছে। ঐক্য পরিষদের দাবি, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ছাড়া তারা আন্দোলন থেকে পিছু হটবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন