১১ ব্যাংকে নতুন নকশার নোট মিলবে কাল

১১ ব্যাংকে নতুন নকশার নোট মিলবে কাল

নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ হাজার টাকার ২০০ কোটি টাকা ছাড়া হচ্ছে। ১১টি ব্যাংকের মাধ্যমে এসব নোট ছাড়া হবে। আগামীকাল সোমবার থেকে গ্রাহকদের মাঝে নতুন নকশার নোট বিনিময় করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইষ্টান ব্যাংক।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুন নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ২০, ৫০ এবং ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রাকৃতিক স্থাপনাসমূহ’ শীর্ষক এই নতুন সিরিজের নোটগুলো ধাপে ধাপে বাজারে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ডিজাইনের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা নোটগুলো চালু থাকবে। নতুন ডিজাইনের নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এসব নোটে বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন