ঈদের দিন ব্যতিত চালু থাকবে আমদানি-রপ্তানি

অর্থনৈতিক রিপোর্টার

ঈদের দিন ব্যতিত চালু থাকবে আমদানি-রপ্তানি
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার সাতদিনের ছুটি ঘোষণা করলেও আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য দেশের কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলো কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

ঈদের দিন ব্যতিত অন্যান্য ছুটির দিনে কার্যক্রম পরিচালনা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও স্টেশনগুলোকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছে।

বিজ্ঞাপন

সোমবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতিত) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে পরিচালনা করতে কাস্টমস ও শুল্ক স্টেশনের কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সোমবার চাঁদদেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে।

সাধারণত একদিন পরে আমাদের দেশে তা পালিত হয়। সে হিসাবে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হলে সে দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে সীমিত আকারে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালু রাখবে এনবিআর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...