জমি বিক্রয়বাবদ মূলধনী মুনাফায় কর কমছে

জমি বিক্রয়বাবদ মূলধনী মুনাফায় কর কমছে

জমি বিক্রয় থেকে উপার্জিত অর্থের তুলনায় কম মূল্য দেখিয়ে থাকেন বিক্রেতারা। এর মাধ্যমে সরকারকে কর ফাঁকি দিয়ে থাকেন বিক্রেতারা। জমি বিক্রয় থেকে মূলধনী মুনাফার উপর কর হার বেশি থাকার কারণে প্রকৃত মূল্য ঘোষণায় আগ্রহী হন না তারা। এ কারণে আগামী বছরের প্রস্তাবিত বাজেটে জমি বিক্রয়ে মূলধনী মুনাফায় কর হার কমানো হয়েছে।

বিজ্ঞাপন

কর হার কমানোর ফলে প্রকৃত বিক্রয় মূল্যে জমির নিবন্ধন হবে বলে বাজেট বক্তৃতায় আশা করছেন অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ।

সোমবার আগামী অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, 'প্রকৃত বিক্রয়মূল্যে সম্পত্তি রেজিস্ট্রেশনের লক্ষ্যে জমি হস্তান্তর হতে উৎসে কর সংগ্রহের বিদ্যমান মূলধনি মুনাফা কর হার কমিয়ে এলাকাভেদে বিদ্যমান হার ৮ শতাংশ, ৬ শতাংশ ও ৪ শতাংশের স্থলে যথাক্রমে ৬ শতাংশ, ৪ শতাংশ ও ৩ শতাংশ করা হয়েছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন