রিজার্ভ আবারও ৩০ বিলিয়নের ঘরে

রিজার্ভ আবারও ৩০ বিলিয়নের ঘরে

‎বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বুধবার দিনশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

‎এর আগে গত ২৬ জুন দেশের মোট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। ওইদিন রিজার্ভ দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। গত ২ জুলাই রিজার্ভ আরও বেড়ে ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। আর বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। তবে গত ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) আমদানি বিলবাবদ ২ দশমিক ০১ বিলিয়ন পরিশোধ করে বাংলাদেশ এতে

‎মোট রিজার্ভ কমে ২৯ দশমিক ৫২ মিলিয়ন ডলারে এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪ হাজার ৪৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

‎সংশ্লিষ্টরা জানান, রফতানি আয় ও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং সরকারের নিয়ন্ত্রিত আমদানি ব্যবস্থাপনার ফলে রিজার্ভ বৃদ্ধির এ ধারা দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদে রিজার্ভ টেকসই রাখতে রফতানি বহুমুখীকরণ ও রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা ধরে রাখারও পরামর্শ দেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন