এনবিআর চেয়ারম্যানের অপসারণে আলটিমেটাম

এনবিআর চেয়ারম্যানের অপসারণে আলটিমেটাম

আগামী ২৯ মে’র মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সোমবার দুপুরে এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে অর্থ মন্ত্রণালয় আশ্বাস দেয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ঐক্য পরিষদ। কিন্তু চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনড় রয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের ২৯ মে’র মধ্যে অপসারণে সময়সীমা বেঁধে দেন তারা।

অধ্যাদেশ নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে সঠিক তথ্য না দেওয়াসহ বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে চেয়ারম্যানের বিরুদ্ধে ঐক্য পরিষদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন