ফরচুন ম্যাগাজিনে ‘বিশ্বের সেরা ২৫ কর্মস্থলের তালিকায়’ মেটলাইফ

ফরচুন ম্যাগাজিনে ‘বিশ্বের সেরা ২৫ কর্মস্থলের তালিকায়’ মেটলাইফ

ফরচুন ম্যাগাজিনের ‘বিশ্বের সেরা ২৫ কর্মস্থলের তালিকায়’ তালিকায় আবারও জায়গা করে নিয়েছে মেটলাইফ।

২০২৫ সালে ১০ম স্থান অর্জন করে টানা দ্বিতীয় বছরের মত এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি ধরে রাখলো প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে মাত্র ২৫টি প্রতিষ্ঠানকে অত্যন্ত সম্মানজনক এ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

রোববার মেটলাইফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে মাত্র ২৫টি প্রতিষ্ঠানকে অত্যন্ত সম্মানজনক এ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। এ স্বীকৃতি অর্জন কর্মী, গ্রাহক এবং জনগোষ্ঠীর প্রতি মেটলাইফের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ।

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন