আগামীকাল থেকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি অনলাইনে ইস্যু বাধ্যতামূলক

আগামীকাল থেকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি অনলাইনে ইস্যু বাধ্যতামূলক

আজ হতে আমদানি ও রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে ১৯টি সংস্থা কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট Bangladesh Single Window (BSW) সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সংস্থাগুলো হলো-DGDA, EPB, DoEX, BNACWC, BEZA, BEPZA, DoE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA, CCI&E। আজ সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় Bangladesh Single Window (BSW) System ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। BSW মূলত একটি অনলাইন প্লাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে CLP সংগ্রহ করতে পারবেন। CLP গ্রহণের পূর্বে Business Identification Number (BIN) ব্যবহার করে BSW সিস্টেমে (Website: bswnbr.gov.bd) নিবন্ধন করতে হবে।

ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর সংখ্যা গত ৩০ জুন পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) সমূহের প্রায় ৮৬ শতাংশ একঘণ্টার কম সময়ে এবং প্রায় ৯৫ শতাংশ একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সকল অংশীজনকে Bangladesh Single Window (BSW) বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো। যেকোনো প্রয়োজনে কল সেন্টার এ (Hotline: 16139) ফোন করে এবং ওয়েবসাইট (www.bswnbr.gov.bd) থেকে BSW সংক্রান্ত সকল সেবা গ্রহণ করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন