আগামীতে সরকার বা এনবিআর ট্যাক্স বাউন্ডারি দিবে না, দেবে পার্লামেন্ট। ইতোমধ্যে এ সংক্রান্ত আইন সংস্কারে কাজ চলছে। শিগগিরই এটা আসবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে সাবেক রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষাক্রমের বিভিন্ন স্তরে করের বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে পারে। যারা আয়করের বিষয়ে ভালো লিখতে পারেন তাদের এ বিষয়ে লিখতে বলেছি। এছাড়া আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্ন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

