অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০০৫-০৬ সালে সুদ পরিশোধে ব্যয় ছিল ৮ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৩-২০২৪ সালে তা ১৩ গুনের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৭০০ কোটি টাকা। বৃহস্পতিবার বাজেট উপস্থাপন বক্তব্যে তিনি এ কথা জানান।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

