যুক্তরাষ্ট্রের নৌ ও স্থল অবরোধ সত্ত্বেও আগামী ছয় মাস দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত রয়েছে বলে দাবি করেছে ইরান।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ রেজা তালাই বলেছেন, ইরানে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ‘সব সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অসম্ভব পরিস্থিতি তৈরি হলেও আগামী ছয় মাস পর্যন্ত দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও সুরক্ষিত থাকবে।’
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধে অবরোধ আরোপের পরিকল্পনার কথা জানায়। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোকে ঘিরে কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধ আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



