বাজেট ঘাটতি মেটাতে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঋণ

বাজেট ঘাটতি মেটাতে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঋণ

২০২৫-২৬ অর্থবছরের ঘাটতি বাজেট মেটাতে দেশি ও বৈদেশিক উৎসের ঋণের দিকে নজর সরকারের। আগামী বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এক্ষেত্রে বৈদেশিক উৎস থেকে সংস্থান করা হবে ১ লাখ ১ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

চলতি ২০২৪-২৫ অর্থবছর বাজেট ঘাটতি ছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সে সময় সরকার বিদেশি উৎস থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় ৯০ হাজার ৭০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ খাত থেকে নেয় ১ লাখ ৬১ হাজার ৯০০ কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকা করেছে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে লক্ষ্য ধরা হয় ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শুরুর দিকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ ছিল খুব সামান্য। দিন যত যাচ্ছে, ঋণ বাড়ছে। চলতি অর্থবছরের ২১ মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। গত জানুয়ারি পর্যন্ত অর্থবছরের ৭ মাসে যেখানে ছিল মাত্র ১৩ হাজার ৫৭১ কোটি টাকা। আশানুরূপ রাজস্ব আদায় না হওয়া, সঞ্চয়পত্রে ঋণ না বেড়ে উল্টো কমে যাওয়া এবং বিদেশি উৎস থেকে ঋণ ছাড় কমে যাওয়াসহ বিভিন্ন কারণে শেষ সময়ে ব্যাংক ঋণ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন