নজরুলবর্ষ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুলবর্ষ উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন

নজরুলবর্ষ উপলক্ষে দেশের সব শিক্ষার্থীর জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী উদ্বোধন উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশে বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট চালিয়ে দেশকে ধ্বংস করে গেছে। তারা শুধু বিদ্যুৎ ও গ্যাস খাতেই নয়, বরং দেশের অর্থ পাচার ও ব্যাংক লুটপাট করেছে। দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করে তারা পশ্চিমা সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছিল। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক কার্যক্রম চালু করেছেন এবং নজরুল বর্ষের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব এনে সকল শিক্ষার্থীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা জেসমিন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন