নেত্রকোনার বারহাট্টায় হাঁসের খামারে শিয়াল তাড়ানোর জন্য বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ভাটি নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশিদা বেগম ওই এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জনান, শিয়াল তাড়ানোর জন্য প্রতিবেশীর হাঁসের খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ ছিল। খামারের মালিক দিনের বেলায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান।রোববার বিকেলে রাশিদা খামারের পাশের জমি থেকে কচুর শাক তুলতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা যান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, প্রথমে পুলিশকে জানানো হয়েছিল, সকালে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিয়েছিলেন রাশিদা বেগম। পরে বিকেলে কাপড় আনতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

